বৃষ্টিতেও বিশ্বে দূষিত শহরের তালিকায় তৃতীয় ঢাকা
প্রকাশ : ০৭ মে ২০২৬, ০৮:৩৯
বৃষ্টিতেও বিশ্বে দূষিত শহরের তালিকায় তৃতীয় ঢাকা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। সেই তালিকায় দীর্ঘ দিন ঢাকাও। বর্ষাকাল শুরু হওয়ায় দূষণ কিছুটা কমলেও ঢাকার বাতাস সংবেদনশীল মানুষের জন্য ‘অস্বাস্থ্যকর’।


বৃহস্পতিবার (৭ মে) সাতসকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বিশ্বে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়। শহরটির বায়ুমানের স্কোর ১৫৬, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।


একই সময়ে দূষিত শহরের তালিকার প্রথম অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, যার বায়ুমানের স্কোর ১৬৭। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা শহর। শহরটির বায়ুমানের স্কোর ১৫৮। এছাড়া ১৫৪ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর, ১০২ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে ভারতে দিল্লি।


আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।


এ ছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com