
বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। এর মধ্যে পাকিস্তানের লাহোর আবারও বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে। অন্যদিকে, বাংলাদেশের রাজধানী ঢাকা বর্তমানে ‘অস্বাস্থ্যকর’ বায়ুমানের মধ্যে রয়েছে।
বুধবার (৬ মে) সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার বায়ুমান সূচক ছিল ১৪৮, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
একই সময়ে ১৯৩ স্কোর নিয়ে তালিকার শীর্ষে ছিল লাহোর। দ্বিতীয় অবস্থানে ছিল ভারতের রাজধানী নয়াদিল্লি, যার স্কোর ১৫৯। এরপর তালিকায় রয়েছে করাচি, কুয়েত সিটি ও চীনের চেংডু।
অন্যদিকে, বিশ্বের সবচেয়ে নির্মল বায়ুর শহর হিসেবে ইন্দোনেশিয়ার মেদান শহরকে দেখা গেছে, যার বায়ুমান স্কোর ছিল শূন্য। তালিকায় এরপর রয়েছে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো, নিউজিল্যান্ডের অকল্যান্ড, যুক্তরাষ্ট্রের ডেনভার এবং অস্ট্রেলিয়ার মেলবোর্ন।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোরকে ভালো বায়ুমান ধরা হয়। ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।
এ ছাড়া ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে ধরা হয়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে বলে সতর্ক করা হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]