বাসায় পড়ে ছিল চিকিৎসকের মরদেহ, ডাকাডাকি করেও মিলল না সাড়াশব্দ
প্রকাশ : ০৪ মে ২০২৬, ১৮:৪২
বাসায় পড়ে ছিল চিকিৎসকের মরদেহ, ডাকাডাকি করেও মিলল না সাড়াশব্দ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর শাহবাগের হাবিবুল্লাহ রোডে বাসা থেকে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে।


সোমবার ( মে) সকাল থেকে দুপুরের মধ্যে ঘটনাটি ঘটে।


ওই চিকিৎসকের নাম এবিএম আবিদ হাসান জিসান (২৬)। তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে ঢাকায় চাকরি করছিলেন।


তার সহকর্মী হাফিজুর জানান, জিসান কয়েকজনের সঙ্গে হাবিবুল্লাহ রোডের একটি বাসায় থাকতেন। তার রুমমেট দীপ্ত সিংহ দুপুরে বাসায় গিয়ে তাকে অস্বাভাবিক অবস্থায় বিছানায় দেখতে পেয়ে ডাকাডাকি করেন। কোনও সাড়াশব্দ না পেয়ে, দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেন।


তবে কী কারণে, কীভাবে তিনি মারা গেছেন, সে বিষয়ে কিছুই জানাতে পারেননি তার সহকর্মী হাফিজুর।


তিনি বলেন, সকালে রুম থেকে বের হওয়ার সময়ে দেখছিলাম, জিসান তার বাড়িতে স্বজনের কথা বলেছিল।


তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলায়। তার বাবার নাম আহসান হাবিব।


এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com