রাজধানীতে ঝুম বৃষ্টি, দুপুরেই ঘনিয়ে এলো ‌‘সন্ধ্যা’
প্রকাশ : ০২ মে ২০২৬, ১৫:১৯
রাজধানীতে ঝুম বৃষ্টি, দুপুরেই ঘনিয়ে এলো ‌‘সন্ধ্যা’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সকাল থেকেই ঢাকার আকাশ ছিল মেঘাচ্ছন্ন। দুপুর হতেই কালো মেঘে ছেয়ে যায়। কিছুক্ষণ না যেতেই শুরু হয় ঝুম বৃষ্টি। একই সঙ্গে মেঘাচ্ছন্ন হয়ে ‘সন্ধ্যা’র মতো অন্ধকার নেমে আসে।


শনিবার (২ মে) দুপুর ২টার পরপরই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। আড়াইটার দিকে চারদিক অন্ধকার হয়ে আসে। এরপর শুরু হয় ঝুম বৃষ্টি।


বৃষ্টিতে বিভিন্ন স্থানে পানি জমে গেছে। এতে কর্মজীবী মানুষ পড়েছেন ভোগান্তিতে। বেসরকারি চাকরিজীবী মেহেদী হাসান বলেন, অফিসের কাজে একটু বের হয়ে কারওয়ান বাজারে আটকা পড়ে গেছি। চারদিক অন্ধকার হয়ে গেছে। মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে।


বেসরকারি চাকরিজীবী নোমান বিল্লাহ বলেন, দুপুরে অফিসে বসে ছিলাম। হঠাৎ জানালায় তাকিয়ে দেখি রাত হয়ে গেছে! প্রচুর বৃষ্টি হচ্ছে।


এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।


বিবার্তা/িএমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com