ডিএমপির অভিযানে একদিনে ১২৭৩ মামলা, ২৬৬ গাড়ি ডাম্পিং
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ১৬:১৫
ডিএমপির অভিযানে একদিনে ১২৭৩ মামলা, ২৬৬ গাড়ি ডাম্পিং
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় একদিনে ১ হাজার ২ শত ৭৩টি মামলা করেছে পুলিশ।


বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।


এর আগে গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে এসব মামলা দেয় ডিএমপির ট্রাফিক বিভাগ।


ডিএমপি জানিয়েছে, ট্রাফিক-রমনা বিভাগে ১ টি বাস, ২ টি ট্রাক, ১ টি কাভার্ডভ্যান, ৫ টি সিএনজি ও ১২ টি মোটরসাইকেলসহ মোট ৪৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৪ টি বাস, ২ টি ট্রাক, ১ টি কাভার্ডভ্যান, ৭ টি সিএনজি ও ৯১ টি মোটরসাইকেলসহ মোট ১৩০ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২ টি বাস, ৩ টি ট্রাক, ১৪ টি কাভার্ডভ্যান, ৩২ টি সিএনজি ও ১০৪টি মোটরসাইকেলসহ মোট ১৭৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৬ টি বাস, ৬ টি ট্রাক, ৯ টি কাভার্ডভ্যান, ৫ টি সিএনজি ও ২৫ টি মোটরসাইকেলসহ মোট ৮০ টি মামলা হয়েছে।


অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১১ টি বাস, ৭ টি কাভার্ডভ্যান, ৩৬ টি সিএনজি ও ৮৭ টি মোটরসাইকেলসহ মোট ১৮০ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৪ টি বাস, ৫ টি ট্রাক, ১২ টি কাভার্ডভ্যান, ৪৮ টি সিএনজি, ১৩৭ টি মোটরসাইকেলসহ মোট ২৫০ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৩ টি বাস, ৮ টি ট্রাক, ৭ টি কাভার্ডভ্যান, ৭৬ টি সিএনজি ও ৮৫ টি মোটরসাইকেলসহ মোট ২৭৬টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৯ টি বাস, ১৩ টি কাভার্ডভ্যান, ১৭ টি সিএনজি ও ৫৭ টি মোটরসাইকেলসহ মোট ১৩৫ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ২৬৬ টি গাড়ি ডাম্পিং ও ৬০ টি গাড়ি রেকার করা হয়েছে।


ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com