
রাজধানীর ডেমরায় কালি তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের আট ইউনিটের চেষ্টায় দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এরআগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ডেমরার আমুলিয়ায় এ দুর্ঘটনা ঘটে ।
পরে ফায়ার সার্ভিস খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের মোট আটটি ইউনিট যায়।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম বলেন, ডেমরার আমুলিয়া মডেল টাউনের একটি কালি তৈরির কারখানায় আগুন লাগে। বেলা ১১টা ৩৮ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। কারখানটি টিনশেডের। ঘটনা জানার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের মোট আটটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে দুপুর ২ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, প্রথমে ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ শুরু করে। পরে তাদের সাহায্যে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট সেখানে যায়। পরে আরও চারটি ইউনিট যুক্ত হয়। কারখানায় রাসায়নিক আছে বলে ধারণা করা হচ্ছে।’
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]