গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১৩:১১
গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর কূটনৈতিক জোন গুলশানে শামীম সালিম কাশিম নামে এক বিদেশি নাগরিক নিহতের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।


মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে গুলশান থানা পুলিশ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে।


প্রাথমিক তথ্যানুযায়ী, গুরুতর আহত অবস্থায় ওই বিদেশি নাগরিককে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।


গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান জানান, “আমরা শুনেছি একজন বিদেশিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুরোটা এখনো জানি না। আমি ও আমাদের টিম সেখানে যাচ্ছি।”পুলিশের একটি টিম ঘটনাস্থলে রওনা হয়েছে।


তিনি বলেন, আমরা খবর পেয়েছি যে একজন বিদেশি নাগরিক মারা গেছেন। তিনি কোন দেশের নাগরিক বা তার সঙ্গে ঠিক কী ঘটেছিল, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। আমরা তদন্ত শুরু করেছি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com