কমলাপুরে পা ফসকে ট্রেনের নিচে পড়ে নারীর মৃত্যু
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০১:০৩
কমলাপুরে পা ফসকে ট্রেনের নিচে পড়ে নারীর মৃত্যু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনে ওঠার সময় পা ফসকে পড়ে আসমা ভূঁইয়া (৫৫) নামে এক নারী মারা গেছেন।


শনিবার (২৫ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে।


আসমা ভূঁইয়ার বাড়ি রাজধানীর দক্ষিণখানের মোল্লারটেকে। তাঁর মেয়েজামাই সাইফুল ইসলাম জানান, গতকাল সকালে স্বামী মো. মমিনের সঙ্গে আসমা বিমানবন্দর রেলস্টেশন থেকে ট্রেনে করে কমলাপুরে আসেন। তাদের নারায়ণগঞ্জ হয়ে মুন্সীগঞ্জ যাওয়ার কথা ছিল। কমলাপুর থেকে আরেকটি ট্রেনে ওঠার সময় আসমা পা ফসকে ট্রেনের চাকার নিচে কাটা পড়েন। তাঁকে দ্রত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com