
বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ।
রবিবার (১৯ এপ্রিল) বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মো. রকিবুল ইসলাম (৪০), মো. রাইহান ইসলাম শাজাহান (২৫), মো. শরীফুল ইসলাম (৫৭), মো. রিয়ান ওরফে রেয়ন (২৩), মো. সজল ইসলাম শুভ (৩০), রায়হান (১৯), মো. সোহেল রানা (২৮), মো. মাসুদ (৩২), মো. নাইম হোসেন (২০), মোহাম্মদ আলী (২১), মো. বোরহান উদ্দিন (৩৬), রবি (২২), মো. আলামিন (২৩), মনির হোসেন (২৮), মো. আরিফ (৩৫), মো. জুনায়েত (২২), মো. শামীম (১৯), সবু (৩০), মো. সজল ইসলাম শুভ (৩০), মো. সাহাদৎ হোসেন (২৬) ও মো. মনির হোসেন (১৯)।
শাহজাহানপুর থানা সূত্রে জানা যায়, বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২১ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]