যাত্রাবাড়ীতে ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ২২:৪৪
যাত্রাবাড়ীতে ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় বাসার ছাদ থেকে পড়ে রমজান আলী নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।


শুক্রবার (১৭ এপ্রিল) রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।


নিহত রমজান আলী কুমিল্লার চান্দিনা উপজেলার রংখোলা গ্রামের জামাত হোসেনের ছেলে। তিনি পরিবারসহ যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় বসবাস করতেন এবং একটি পিতল কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।


স্বজনরা জানান, রাতে বাসার তৃতীয় তলার ছাদে খেলতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হয় রমজান। এতে তার শরীরে গুরুতর জখম হয়। প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।


নিহতের বোন মোসাম্মৎ খুশি জানান, ছাদ থেকে পড়ে যাওয়ার সময় তার শরীরে গুরুতর আঘাত লাগে। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com