রাজধানীতে বাসচাপায় হেলপার নিহত
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ১৭:৪৭
রাজধানীতে বাসচাপায় হেলপার নিহত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর মিরপুর থানার অদূরে টিএনটি অফিসের পাশে রাস্তায় বাসচাপায় হাসিব (১৯) নামে এক হেলপার নিহত হয়েছে।


শুক্রবার (১৭ এপ্রিল) সকালে ওই দুর্ঘটনা ঘটে। মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ হোসাইন এ তথ্য জানান।


তিনি বলেন, খবর পেয়ে হাসিবকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


এসআই জানান, এ ঘটনায় ঘাতক বাসটিকে শনাক্তের চেষ্টা চলছে। নিহতের গ্রামের বাড়ি পটুয়াখালী। তৎক্ষাণিকভাবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com