বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ২০:৫০
বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজনীতির বনানী কাঁচাবাজারের পাশের ১২ নম্বর সড়কের ৪৪ নং ভবনের (১১ তলা) নয়তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।


বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৮ ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় রাত প্রায় সাড়ে ৮টার দিকে নিয়ন্ত্রণে আসে।


ফায়ার সার্ভিস এর পক্ষ থেকে জানানো হয়, আগুন লাগার পরপরই ভবন থেকে সবাই নিরাপদে বের হয়ে যেতে পেরেছেন। নিয়ন্ত্রণে আনতে আনতে আগুন ভবনের অষ্টম এবং দশম তলায় ছড়িয়ে যায়। পরবর্তীতে রাত আটটা ১৫ মিনিটের পরপরই আগুন নিয়ন্ত্রণে আসার ঘোষণা দেয় ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হওয়ার সম্ভাবনার কথা জানায় ফায়ার সার্ভিস।


প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের ১১ তলায় কাপড়ের গোডাউন রয়েছে। মাগরিবের আজানের পর আগুনের সূত্রপাত ঘটে। প্রথমে আগুন কম থাকলেও পরবর্তীতে তা বেড়ে যায়।


ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, খবর পাওয়ার পর পৌনে ৭টায় বারিধারার দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। কিছুক্ষণ পর আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। সবশেষ আটটি ইউনিটের চেষ্টায় প্রায় দুই ঘণ্টা পর রাত ৮টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com