আজও ঢাকাবাসীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বাতাস
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ১০:১৬
আজও ঢাকাবাসীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বাতাস
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিশ্বে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। তারই ধারাবাহিকতায় গত কয়েকদিন ধরে বিশ্বের শহরগুলোর বাতাসে দূষণের মাত্রা তুলনামূলক কিছুটা কমই থাকছে। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে থাকলেও সম্প্রতি শহরটিতে দূষণের মাত্রা ওঠানামা করছে। গতকাল দ্বিতীয় স্থানে অবস্থান করা ঢাকার বায়ুরমান আজ উঠে এসেছে শীর্ষে।


শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশের ঢাকা। যা গতকাল ছিল দ্বিতীয়। আজ শহরটির বায়ুমানের স্কোর ১৮৬। যা গতকাল ছিল ১৮৭। বায়ুমানের দুটি স্কোরই ঢাকাবাসীর জন্য ‘অস্বাস্থ্যকর’।


ভারতের কলকাতা ১৫৭ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে। বায়ুমানের এই স্কোরও ‘অস্বাস্থ্যকর’। তবে তালিকার সপ্তম অবস্থানে থাকা দেশটির আরেকটি শহর দিল্লির স্কোর ১৪৪। শহরটির বায়ুমানের স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।


এদিকে, গত শুক্রবার একই সময় তালিকার সপ্তম আর অষ্টম অবস্থানে থাকা পাকিস্তানের করাচি এবং লাহোরের আজ অবস্থান ২২ ও ২৩ তম। শহর দুটির বায়ুমানের যথাক্রমে ৮৬, যা শহরগুলোর বাসিন্দাদের জন্য মোটামুটি ভালো।


এদিকে, একই স্কোর নিয়ে অষ্টম অবস্থানে চীনের হুয়াংজু আর শাংহাই। শহর দুটির বায়ুমানের স্কোর ১৪৩। ১১তম অবস্থানে থাকা দেশটির আরেকটি শহর উহানের স্কোর ১১০। তিনটি শহরের বাতাসে দূষণের মাত্রা কম হলেও বায়ুমানের স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।


দ্বিতীয় অবস্থানে থাকা ভিয়েতনামের হেনোয় শহরের স্কোর ১৮৫, তৃতীয় অবস্থানে থাকা থাইল্যান্ডের চিয়াং মাই’র স্কোর ১৭৮, চতুর্থ অবস্থানে থাকা ইন্দোনেশিয়ার জাকার্তার স্কোর ১৫৯, ষষ্ঠ অবস্থানে থাকা মিশরের কায়রোর স্কোর ১৫৬। শহরগুলোর বায়ুমানের স্কোর অস্বাস্থ্যকর।


একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।


২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com