
দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে মেগাসিটি ঢাকা । সম্প্রতি শহরটিতে দূষণের মাত্রা ওঠানামা করছে। তারই ধারাবাহিকতায় আজও ১৫৩ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ষষ্ট অবস্থানে রয়েছে শহরটি। যা বায়ুমানের এ স্কোর অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়।
রবিবার (৫ এপ্রিল) সকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, গত শনিবার একই সময়ে ঢাকা শহরের বায়ুমানের স্কোর ছিল ১০৮। এর আগেরদিন শুক্রবার স্কোর ছিল ১২৩। এ হিসাবে আজ ঢাকার বাতাসে দূষণের মাত্রা কিছুটা বেড়েছে।
এদিকে ১৫৬ স্কোর নিয়ে ভারতের দিল্লির অবস্থান পঞ্চম। দেশটির আরেকটি শহর মুম্বাই ৭১ স্কোর নিয়ে ৩২তম অবস্থানে রয়েছে।
১৩তম অবস্থানে থাকা পাকিস্তানের লাহোরের বায়ুমানের স্কোর ১২২। দেশটির আরেকটি শহর পাকিস্তানের করাচি ১০২ স্কোর নিয়ে ১৮তম অবস্থানে রয়েছে। দুটি শহরের বায়ুমানের স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।
অন্যদিকে তালিকার শীর্ষে থাকা থাইল্যান্ডের চিয়াং মাইর স্কোর ১৯৬। দ্বিতীয় অবস্থানে থাকা ইরাকের বাগদাদের স্কোর ১৮০। ১৭৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে কুয়েতের কুয়েত সিটি। চতুর্থ অবস্থানে থাকা ভিয়েতনামের হেনোয়ের স্কোর ১৬৬।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]