
ফায়ার সার্ভিসের ৭ ইউনিটের চেষ্টায় রাজধানীর কদমতলী এলাকার গ্যাস লাইটার তৈরির কারখানার আগুন লাগার আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে কদমতলীর শিল্প এলাকায় অবস্থিত ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ নেয় ফায়ার সার্ভিস। এ খবর নিশ্চিত করেছেন নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার ।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে কারখানার ভেতরে ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস আরও জনায়, গ্যাস লাইটার কারখানায় দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে আগুন পাশের ভবনগুলোতে ছড়াতে না পারে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]