পুরান ঢাকায় যুবদল নেতা গুলিবিদ্ধ
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০১:২০
পুরান ঢাকায় যুবদল নেতা গুলিবিদ্ধ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর কোতোয়ালি থানাধীন পুরান ঢাকার নয়াবাজার পার্ক এলাকায় দুর্বৃত্তের গুলিতে রাসেল (৩১) নামে এক যুবদল নেতা গুরুতর আহত হয়েছেন।


শুক্রবার (৩ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।


আহত রাসেল কোতোয়ালি থানা যুবদলের সদস্য এবং শ্যামপুর আরসিং গেট এলাকার মোহাম্মদ আলীর ছেলে। বর্তমানে তিনি ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা গুরুতর।


হাসপাতালে রাসেলের বন্ধু রিপন দাস জানান, রাতে নয়াবাজার পার্ক এলাকায় অবস্থানকালে একদল দুর্বৃত্ত রাসেলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি তার বুকের বাম পাশে বিদ্ধ হয়। ঘটনার পরপরই হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ধানমন্ডির পপুলার হাসপাতালে স্থানান্তর করা হয়।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, রাতে নয়াবাজার এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবক হাসপাতালে এসেছিলেন। তার বুকের বাম পাশে গুলির আঘাত ছিল। স্বজনেরা প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেছেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com