
নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। সম্প্রতি শহরটিতে দূষণের মাত্রা ওঠানামা করছে।
শুক্রবার (৩ এপ্রিল) সকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১২৩ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৩তম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমানের এ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। গত বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকার বায়ুমানের স্কোর ছিল ১৬০, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত করা হয়।
এদিকে, তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। এই শহরের বায়ুমানের স্কোর ৩৫২, যা ঝুঁকিপূর্ণ বলে গণ্য করা হয়। দেশটির আরেকটি শহর মুম্বাই ৯৭ স্কোর নিয়ে তালিকার ১৬ তম অবস্থানে রয়েছে।
দ্বিতীয় অবস্থানে থাকা থাইল্যান্ডের চিয়াং মাইর স্কোর ২২৩। এই শহরে বায়ুমানের স্কোর খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
এদিকে, ১৯২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে চীনের বেইজিং, ১৬১ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে ভিয়েতনামের হেনোয়, ১৬০ স্কোর নিয়ে নেপালের কাঠমান্ডু, ১৫৮ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে সাউথ কোরিয়ার ইনচেওন, ১৫৮ স্কোর নিয়ে সপ্তম অবস্থানে দেশটির আরেকটি শহর সিউল। এসব শহরের বায়ুমানের স্কোর অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]