রাজধানীতে বজ্রসহ বৃষ্টির আভাস
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ১০:০৬
রাজধানীতে বজ্রসহ বৃষ্টির আভাস
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ভোর থেকে মেঘাচ্ছন্ন রাজধানীর আকাশ। সেইসঙ্গে থেমে থেমে বাতাসও বয়ে যাচ্ছে। ফলে কিছুটা শীতল অনুভব হচ্ছে। এমন পরিস্থিতিতে রাজধানীতে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস।


শনিবার (২৮ মার্চ) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের দেয়া সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে ঢাকা ও আশপাশ এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।


পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার গতিবেগে বাতাস প্রবাহিত হতে পারে। আর এমন পরিস্থিতিতে দিনের তাপমাত্রা সামান্য কমারও সম্ভাবনা রয়েছে।


আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসের আদ্রতা ছিল ৫৯ শতাংশ।আজকের সর্বনিম্ন তাপমাত্র রেকর্ড হয়েছে ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত শুক্রবারের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com