রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত
প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ০৬:৫১
রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর মধুবাগ খেলার মাঠে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন রাব্বি নামে এক যুবক।


শুক্রবার (২০ মার্চ) রাত ৮টার দিকে মধুবাগ খেলার মাঠে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এরপরই মরদেহ পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজের মর্গে।


এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে হাতিরঝিল থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত অস্ত্র সুইসগিয়ার।


এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ সূত্র।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com