রাজধানীতে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে যুবককে পিটিয়ে হত্যা
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ১৬:৫৭
রাজধানীতে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে যুবককে পিটিয়ে হত্যা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর ভাটারা থানাধীন জোয়ারসাহারা এলাকায় পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করে রাকিব হাসান (২৪) নামে এক যুবককে লাঠিপেটা করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাকিবের সহকর্মী শাকিল ও সহযোগী মাসুদকে অভিযুক্ত করেছে পরিবার।


বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে পুলিশ কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।


রাকিব হাসান পেশায় একজন নিরাপত্তাকর্মী ছিলেন। তার বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর চর রমণীমোহন গ্রামে। বাবার নাম মো. সোহরাওয়ার্দী। বর্তমানে তিনি ভাটারার জোয়ারসাহারা এলাকার একটি মেসে বসবাস করতেন।


ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) সুমন বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, রাকিব তার সহকর্মী শাকিলের কাছ থেকে ১৩ হাজার টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।


একপর্যায়ে রাকিব ঈদের পর টাকা পরিশোধের কথা জানালে শাকিল ও তার সহযোগী মাসুদ ক্ষিপ্ত হয়ে কাঠের লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


এসআই সুমন বিশ্বাস আরও জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com