রাজধানীতে ফের বজ্রসহ বৃষ্টির আভাস
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ০৯:১৫
রাজধানীতে ফের বজ্রসহ বৃষ্টির আভাস
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীতে ফের বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 


বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।


আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ ছাড়া বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামাণ্য হ্রাস পেতে পারে।


এতে আরও বলা হয়েছে, ঢাকায় সকাল ৬ টায় তাপমাত্রা ছিলো ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় আদ্রতা ছিলো ৮৩ শতাংশ। গতকালের সর্বচ্চ তাপমাত্রা ছিলো ৩২ দশমিক ৬০ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com