ঢাকায় বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ২২:৩৪
ঢাকায় বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকার খিলক্ষেতের খাঁ পাড়া এলাকায় বৈদ্যুতিক কাজ চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। রবিবার (১৫ মার্চ) বিকেলের দিকে এ দুর্ঘটনা ঘটে।


বিষয়টি নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম।


তিনি জানান, খিলক্ষেতের খাঁ পাড়ায় একটি মন্দিরের পাশে মাটির নিচ থেকে ক্রেন দিয়ে বৈদ্যুতিক তার তোলার সময় পাশে থাকা অপর একটি বৈদ্যুতিক খুঁটি তারের সঙ্গে স্পর্শ হলে পাঁচজন গুরুতর আহত হন। পরে তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়। প্রাথমিকভাবে জানা গেছে নিহতরা সবাই বৈদ্যুতিক কাজে নিয়োজিত ছিলেন।


বিবার্তা/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com