ছুটির দিনে কমেছে ঢাকার বায়ুদূষণ
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৯:১৫
ছুটির দিনে কমেছে ঢাকার বায়ুদূষণ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাড়ছে দেশের তাপমাত্রা। মাঝে একদিন ঝরে আর দেখা নেই বৃষ্টির। আবহাওয়া শুষ্ক থাকায় ঢাকায় দূষণের মাত্রা প্রায় সময় বেশিই থাকছে। তবে আজ ছুটির দিনে আগের তুলনায় দূষণের মাত্রা অনেকটা কমেছে।


শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বিশ্বে দূষিত শহরের তালিকায় বাংলাদেশের ঢাকার অবস্থান আজ ১৪তম। এই শহরের বায়ুমানের স্কোর ১২৪। ঢাকাবাসীর জন্য এই স্কোর ভালো হলেও সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।


এদিকে, দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের করাচি। এই শহরের স্কোর ২১৮, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। তবে ষষ্ঠ অবস্থানে থাকা দেশটির আরেকটি শহর লাহোরের বাতাসে দূষণের মাত্রা কিছুটা কম রয়েছে। শহরটির বায়ুমানের স্কোর ১৬৫ হলেও বাতাস ‘অস্বাস্থ্যকর’ রয়েছে।
অপরদিকে ভারতের দিল্লি তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। এই শহরের বায়ুমানের স্কোর ১৯১। তালিকায় চতুর্থ অবস্থানে থাকা দেশটির আরেকটি শহর কলকাতার স্কোর ১৬৮। বায়ুমানের দুটি স্কোরই অস্বাস্থ্যকর।


একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com