
রাজধানীর মগবাজারে আবাসিক হোটেল থেকে ফয়সাল গনি (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০মার্চ) বিকেল ৪টার দিকে বড় মগবাজার তিন তাঁরা আবাসিক হোটেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
হাতিরঝিল থানার উপ পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান জানান, মৃত ফয়সাল গনির বাড়ি ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড থানার আদর্শ আনন্দলইয়া গ্রামে। বাবার নাম মো. ওসমান গনি। মৃত মো. ফয়সাল গনি গত ৮ মার্চ মগবাজার তিনতাঁরা হোটেলের ২২৪ নম্বর কক্ষে উঠেন। আজকে তার রুম ছাড়ার কথা ছিল। বিকেল পৌনে ৪টার দিকে হোটেল কর্তৃপক্ষ রুমে ধাক্কাধাক্কি করে কোনো সাড়াশব্দ পায়নি। এরপর থানায় সংবাদ দেয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
এসআই আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থ জনিত কারণে তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]