ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ১৬
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ০৯:৩১
ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ১৬
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ জন গুরুতর আহতসহ ১৬ শিক্ষার্থী আহত হন।


সোমবার (২ মার্চ) দিবাগত রাত ১টার দিকে লতিফ ছাত্রাবাসে এই সংঘর্ষের ঘটনা ঘটে।


হলের ৫–৭টি কক্ষে ভাঙচুরের পাশাপাশি রুম থেকে মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির অভিযোগ করে ছাত্রশিবির। দুই দলের সংঘর্ষের সময় উভয়পক্ষের বেশ কয়েকজন বহিরাগত হলে প্রবেশ করে বলেও অভিযোগ ওঠে। সংঘর্ষে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাতের ঘটনাও ঘটে। ঘটনার একপর্যায়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।


পরে পরিস্থিতি সামাল দিতে না পেরে উপ-পুলিশ কমিশনারসহ অতিরিক্ত পুলিশ সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সরেজমিনে ভাঙচুর হওয়া হলের রুম পরিদর্শন করেন। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়।


প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। আহতদের কয়েকজনকে হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনার পরপরই ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com