কিছুটা বেড়েছে গরম, আংশিক মেঘলা থাকবে ঢাকায় আকাশ
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৫
কিছুটা বেড়েছে গরম, আংশিক মেঘলা থাকবে ঢাকায় আকাশ
বিবার্তা প্রতিবেক
প্রিন্ট অ-অ+

ঢাকার আশপাশ ও পার্শ্ববর্তী এলাকায় আগের চেয়ে গরম কিছুটা বেড়েছে। তবে আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।


শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকবে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে।


পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে


আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় আদ্রতা ছিল ৭৫ শতাংশ।


গত বৃহস্পতিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com