ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে ঢাবি শিক্ষকসহ আটক ৫
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২৬
ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে ঢাবি শিক্ষকসহ আটক ৫
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দিনসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।


রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে ধানমন্ডি থানায় নিয়ে যাওয়া হয়। আটক হওয়া বাকি চারজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।


এর আগে দুপুরে অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন নিজের ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট দিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে যাওয়ার ঘোষণা দেন। পোস্টে তিনি নিজেকে আওয়ামী লীগ আমলে ‘বঞ্চিত’ দাবি করে লেখেন, “ধানমন্ডি ৩২-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভগ্ন বাসভবনে গমন করে অশ্রুপাত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবো আজ বিকেল ৪টায়। আপনাদের দলে দলে যোগদান করার অনুরোধ করছি।”


আটকের বিষয়ে ধানমন্ডি থানা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কেউ বিস্তারিত তথ্য দিতে রাজি হননি। তবে রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান সাংবাদিকদের বলেন, “এ বিষয়ে আমি কোনও বক্তব্য দিতে পারবো না। তবে তাদের আটক করা হয়নি।”
বিবার্তা/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com