
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াতে ইসলামী বাংলাদেশের এক কর্মীসহ পাঁচজনকে গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তালেবুর রহমান জানান, রাজধানীর সূত্রাপুর এলাকায় নগদ টাকা বিতরণের প্রস্তুতিকালে জামায়াতে ইসলামী বাংলাদেশের কর্মী হাবিবুর রহমান (৬৩) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাস্থলে লালবাগ বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে দুই দিনের কারাদণ্ড দেন।
এসময় তার কাছ থেকে ১২টি টাকা ভর্তি খাম জব্দ করা হয়। প্রতি খামে ৫০০ টাকা করে মোট ৬ হাজার টাকা উদ্ধার করা হয়। জব্দকৃত অর্থ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]