ভোটের দিন চলবে মেট্রোরেল, দেবে বাড়তি ট্রিপ
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৬
ভোটের দিন চলবে মেট্রোরেল, দেবে বাড়তি ট্রিপ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে ভোটের দিনও চলবে ঢাকা মেট্রোরেল। পাশাপাশি এ দিন দেবে অতিরিক্ত ট্রিপও।


এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। মেট্রো কর্তৃপক্ষ বলছে, এর ফলে ভোটার ও নগরবাসীর যাতায়াত আরও সহজ, দ্রুত ও নির্বিঘ্ন হবে।


আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এ উপলক্ষে ওই দিনসহ কয়েকদিন দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে ছুটির দিন মেট্রোরেল চলবে কিনা তা জানার আগ্রহ ছিল নগরবাসীর। যার প্রেক্ষিতে সম্প্রতি মেট্রোরেল চালু রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছিল কর্তৃপক্ষ। তবে বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে মেট্রোরেল কর্তৃপক্ষ।


ডিএমটিসিএলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ভোটের দিন ভোটাররা যেন দ্রুত ও স্বাচ্ছন্দ্যে ভোটকেন্দ্রে যেতে পারেন, সে লক্ষ্যে মেট্রোরেল নিয়মিত সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে। পাশাপাশি ভোটগ্রহণের সময়ে যাত্রীদের অতিরিক্ত চাপ মোকাবিলায় ট্রেনের সংখ্যা বাড়িয়ে অতিরিক্ত ট্রিপ পরিচালনা করা হবে।’


মেট্রোরেল চালু থাকায় ভোটের দিন সড়ক পথের চাপও তুলনামূলকভাবে কমবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com