বাড্ডায় আগুনে পুড়ে ব্যবসায়ীর মৃত্যু
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৫
বাড্ডায় আগুনে পুড়ে ব্যবসায়ীর মৃত্যু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর বাড্ডা সাঁতারকুল এলাকায় একটি কারখানা থেকে কালিমুজ্জামান শরীফ ওরফে কালিম (৪০) নামে ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কারখানায় আগুন লেগে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।


সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিহত কালিমুজ্জামানের মরদের ময়নাতদন্ত হবার কথা রয়েছে।


মৃতদেহের সুরতহাল প্রতিবেদনে বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজিম উদ্দিন উল্লেখ করেন, সাঁতারকুল এলাকার ‘শরীফ এন্টারপ্রাইজ’ নামে ফোম ও ম্যাট্রেস কারখানার মালিক কালিমুজ্জামান। কারখানাটিতে আগুন লাগায় সেই আগুনে পুড়ে তিনি মারা গেছেন। পরবর্তীতে খবর পেয়ে রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে তার লাশ উদ্ধার করা হয়।


নিহত কালিমুজ্জামানের ছোট ভাই ফাইজুল শরীফ জানান, তাদের বাড়ির বাগেরহাটের চিতলমারী উপজেলায়। বাবার নাম নাসির উদ্দিন শরীফ। তার ভাই কালিমুজ্জামান সাঁতারকুল পূর্ব ভাওয়ানিয়া পাড়া মুন্সিবাড়ি রোডে থাকতেন। এলাকাতে তার সোফা ও ম্যাট্রেস তৈরির কারখানা রয়েছে।


তিনি জানান, শনিবার দিবাগত মধ্যরাতে তিনি বাসা থেকে কারখানায় গিয়েছিলেন। পরবর্তীতে রবিবার সকালে তার পাশের ফার্নিচার কারখানায় আগুন লাগে। সেই আগুন ছড়িয়ে পড়ে তার কারখানায়। এতে কারখানার ভিতরেই আগুনে পুড়ে তিনি মারা যান।


ফাইজুল আরও জানান, তার ভাইয়ের কারখানার দুই কর্মচারী কাজ করে। তবে তারা বাসা থেকে সকালে এসে কাজে যোগ দেয়। ওইদিনও তারা কারখানাতে এসে পৌঁছায়নি। তার আগেই আগুনের ঘটনা। তবে, তার কারখানার গেটের বাইরে থেকে তালা দেয়া ছিল। তালাটি কীভাবে আসলো সেটি এখনো পরিষ্কার না।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com