যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ, যুবক আহত
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৬
যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ, যুবক আহত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর যাত্রাবাড়ীর মিনি কক্সবাজার এলাকায় পরিত্যক্ত ককটেল বিস্ফোরণের ঘটনায় মোহাম্মদ আজিম (২৭) নামে এক ডেইরি ফার্মের কর্মচারী গুরুতর আহত হয়েছেন।


শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে ঘাস কাটার সময় এ দুর্ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।


আহত আজিম বাগেরহাট জেলার মো. আনোয়ার হোসেনের ছেলে। তিনি যাত্রাবাড়ীর কোনাবাড়ী এলাকায় বসবাস করতেন এবং ‘জোসনা ডেইরি ফার্মে’ কর্মরত ছিলেন বলে জানিয়েছেন তার স্বজনরা।


জোসনা ডেইরি ফার্মের মালিক সাদেক জানান, বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত আহত আজিমকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, যাত্রাবাড়ী এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় এক যুবককে ঢামেকে আনা হয়েছে। প্রাথমিকভাবে আহত ব্যক্তির কাছ থেকে জানা গেছে, ঘাস কাটার সময় কাঁচির আঘাতে পরিত্যক্ত ককটেলটি বিস্ফোরিত হয়। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com