হাতিরঝিলে পিকআপভ্যানের ধাক্কায় পথচারী নিহত
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৫
হাতিরঝিলে পিকআপভ্যানের ধাক্কায় পথচারী নিহত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর হাতিরঝিলের ২নম্বর গেট এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের ধাক্কায় আব্দুল হানিফ খান (৪৫) নামের এক পথচারী নিহত হয়েছেন।


রবিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


নিহত আব্দুল হানিফ খান বরিশালের বাবুগঞ্জ উপজেলার রফিকুল খানের ছেলে। তিনি রাজধানীর হাতিরঝিল এলাকায় ভাড়া বাসায় থাকতেন।


প্রত্যক্ষদর্শী পথচারী কামরুজ্জামান জানান, গতরাতে হাতিরঝিল ২নম্বর গেটের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি পিকআপভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে কয়েকজন পথচারী তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।


তিনি আরও জানান, নিহতের কাছে থাকা একটি মোবাইল ফোন থেকে পরিচয় নিশ্চিত করে পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ঘটনাটি হাতিরঝিল থানা পুলিশকে অবহিত করা হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com