কসমো স্কুলের আগুন নিয়ন্ত্রণে
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ১৪:৪১
কসমো স্কুলের আগুন নিয়ন্ত্রণে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর মিরপুর সাড়ে-১১ সিটি ক্লাব মার্কেটের বিপরীতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান কসমো স্কুলের নিচতলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।


ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টার পর বুধবার (২৩ জুলাই) দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।


এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ঘটনাস্থলের পুরো নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী।


এর দুপর ১টার দিকে মিরপুরে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান কসমো স্কুলের নিচতলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।


আগুনে পাঁচতলা ভবনটির পুরোটাই ধোঁয়ার কুণ্ডলীতে ঢেকে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্কুলটির জেনারেটর রুম থেকে আগুনের সূত্রপাত।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com