রাজধানীতে স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ১৫:৩১
রাজধানীতে স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর কদমতলী থানার রায়েরবাগে স্ত্রীর ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক যুবক। নাম মো. সায়েম হোসাইন (২৯)।


শনিবার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।


কদমতলী থানার এসআই মো. আজিজুর রহমান বলেন, সকালের দিকে রায়েরবাগের একটি বাসায় ফ্যানে সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় এক ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।


তিনি বলেন, স্থানীয়দের কাছে জানতে পেরেছি স্বামী-স্ত্রীর কলহের জেরে স্ত্রীর ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com