রাজধানীতে মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ০৯:৩৯
রাজধানীতে মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর গুলশান ২ নম্বর গোল চত্বরে রাইড শেয়ারিং মোটরসাইকেলে গলায় ওড়না পেঁচিয়ে ফারজানা আক্তার মিম (৩০) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।


রবিবার (৬ এপ্রিল) রাতে এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


নিহতের বোন নাদিয়া আক্তার বলেন, আমার বোন গুলশানে একটি বিউটি পার্লারে কাজ করত। গতরাতে সে রাইড শেয়ারিং বাইকে করে বাসায় ফেরার পথে হঠাৎ তার ওড়না অসাবধানতাবশত চাকায় পেঁচিয়ে রাস্তায় পড়ে আহত হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com