শিরোনাম
রাজধানীতে স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা
প্রকাশ : ১১ জুন ২০২১, ১৯:১৪
রাজধানীতে স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

রাজধানীর ভাটারায় জোবেদা আক্তার (২৫) নামে এক নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার স্বামী আবুল কাশেমকে আটক করেছে পুলিশ।


শুক্রবার (১১ জুন) দুপুরে সলমাইড পূর্বপাড়া আলামিন মিয়ার বাড়ির একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।


ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া বলেন, জোবেদা স্বামী ও দুই সন্তানকে নিয়ে সলমাইড পূর্বপাড়া আলামিনের বাসায় ভাড়া থাকতেন। তিনি বিভিন্ন বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। আর তার স্বামী রিকশাচালক। বৃহস্পতিবার (১০ জুন) দিবাগত রাতে সংসারের নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে স্বামী আবুল কাশেম বাসায় থাকা কুড়াল দিয়ে তার স্ত্রী জোবেদার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com