চাঁদা না পেয়ে চার কৃষককে কুপিয়ে জখম করলেন পুলিশ সদস্য
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০০:৫১
চাঁদা না পেয়ে চার কৃষককে কুপিয়ে জখম করলেন পুলিশ সদস্য
যশোর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

যশোরের শার্শায় জুলাই বিপ্লবের সময় খাগড়াছড়ি পুলিশ ক্যাম্প থেকে পলাতক শহিদুল ইসলাম তোতা নামে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে চাঁদার টাকা না পেয়ে চার জন কৃষককে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে।


শনিবার (১৪ নভেম্বর) সকালে শার্শা উপজেলার কন্দর্পপুর গ্রামে এ ঘটনা ঘটে।


আহতরা হলেন- শার্শার কন্দর্পপুর গ্রামের গোলাম হোসেন বুদো (৪৫), জামিরুল ইসলাম (৪৫), আমিরুল ইসলাম (৪০) ও গাতিপাড়া গ্রামের মহসিন (৩২)। এর মধ্যে গোলাম হোসেন বুদোর অবস্থা আশংক জনক। আহতরা সবাই সাধারন কৃষি কাজ করে জীবন নির্বাহ করে। জীবনের ভয়ে আহতরা চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হতে পারেনি। যে কারনে গ্রাম্য চিকিৎসক দিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা বাড়িতে অবস্থান করছে বলে জানা গেছে।


ঘটনাটি জানতে পেওে শার্শা থানার অফিসার ইন চার্জ মামিনুল হক গোড়পাড়া আইসি ক্যাম্পের ইনচার্জ আনিছুর রহমানের দিয়ে আহত গোলাম হোসেন বুদোকে তার বাড়ি থেকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত গোলাম হোসেন বুদো এখন শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নাভারন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।


সূত্রে জানা গেছে, জুলাই বিপ্লবের সময় খাগড়াছড়ি পুলিশ ক্যাম্প থেকে অস্ত্রসহ পালিয়ে আসে কন্দর্পপুর গ্রামের চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী পুলিশ সদস্য শহিদুল ইসলাম তোতা। সে কন্দর্পপুর গ্রামের রেজাউল সরদার সোনার ছেলে। শহিদুল ইসলাম তোতা দীর্ঘদিন ধরে কন্দর্পপুর গ্রামে সাধারন মানুষদের অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদা বাজি করে আসছে। গ্রামে তার বিরুদ্ধে চাঁদার টাকা না পেলে সাধারন মানুষকে মারপিট, ঘরবাড়ি ভাংচুর, জমি দখলসহ বিভিন্ন অন্যায় অত্যাচার করার অভিযোগ রয়েছে। এসব কারনে শার্শা থানা পুলিশ শহিদুল ইসলাম তোত কে আটক করে জেল হাজতে প্রেরন করে। কিছু দিন জেলে থাকার পর জামিনে মুক্তি পেয়ে আবারো চাঁদা বাজিতে লিপ্ত হয় সে। তার অত্যাচারে সাধারন মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। শহিদুল ইসলাম তোতার বিরুদ্ধে শার্শা থানায় একাধিক সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদক, ঘের দখল, বাড়িঘর ভাঙচুর, অপহরণ, মারপিটের একাধিক মামলা রয়েছে।


শহিদুল ইসলাম তোতার বিরুদ্ধে বিচার চেয়ে নিজামপুর ইউনিয়ন ও কন্দর্পপুর গ্রামের বিএনপি অর্ধশতাধিক নেতাকর্মী বিচারের দাবি করলেও আজও কোন ব্যবস্থা নেয়নি । যে কারনে সে বেপরোয়া হয়ে এখনও সন্ত্রাসী ও চাঁদা বাজিতে লিপ্ত রয়েছে।


এ ব্যাপারে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে কন্দর্পপুর গ্রামের একাধিক ব্যবসায়িসহ ভুক্তভোগিরা জানান, শহিদুল ইসলাম তোতা জুলাই বিপ্লবের সময় খাগড়াছড়ি পুলিশ ক্যাম্প থেকে অস্ত্র নিয়ে নিজ গ্রামে পালিয়ে আসে। সেই থেকে সে গ্রামে প্রতিরাতে ঐ অস্ত্র নিয়ে চাঁদাবাজি করে। চাঁদা না দিলে তাকে বেদম ভাবে মারপিট করে। এই খবর ছড়িয়ে দিয়ে সে একাধিক ব্যাক্তির কাছ থেকে ভয় দেখিয়ে চাঁদা নেয়। তারা আরও জানান, রাতে সে নেশা করে চাঁদাবাজি করে। অপরদিকে দিনের বেলা বাড়িতে ঘুমিয়ে থাকে।


এ ব্যাপারে জানতে চাইলে আহত গোলাম হোসেন বুদো বলেন, শহিদুল ইসলাম তোতা তার কাছে চাঁদা চেয়ে ছিল। সে চাাঁদা না দিলে ১৪ নভেম্বর সকালে মাঠ থেকে বাড়িতে ফেরার পথে তাকে পিটিয়ে ও হাসুয়া দা দিয়ে কুপিয়ে জখম করে। সে জানায় রবিবার দুপুরে পুলিশ তাকে বাড়ি থেকে উদ্ধার করে নাভারন হাসপাতালে ভর্তি করেছে।


এ ব্যাপারে জানতে চাইলে নিজামপুর ইউনিয়নের কোন নেতা শহিদুল ইসলাম তোতার বিরুদ্ধে কোন প্রকার মন্তব্য করতে রাজি হয়নি।


এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার ওসি শামিনুল হক জানান, ঘটনাটি জানতে পেরে রবিবার দুপুরে পুলিশ দিয়ে আহত গোলাম হোসেন বুদোকে তার বাড়ি থেকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে শহিদুল ইসলাম তোতার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মামলার পরে অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


বিবার্তা/ইয়ানূর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com