নওগাঁয় মধ্যরাতে দুই বাসে আগুন
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫৫
নওগাঁয় মধ্যরাতে দুই বাসে আগুন
নওগাঁ প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

নওগাঁ শহরের বাইপাস এলাকার গাবতলী মোড়ে দাঁড়িয়ে থাকা আল বারাকা পরিবহনের দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।


সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।


স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শহরে বাইপাস গাবতলী মোড় নামক স্থানে পাশাপাশি তিনটি বাস দাঁড় করানো ছিল। রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ সেগুলোর মধ্যে দুটি বাসে আগুন জ্বলে ওঠে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।


ঘটনার সময় বাস দুটিতে কোন চালক বা হেলপার ছিলো না। আশপাশেও সন্দেহজনক কাউকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডে বাস দুটির ক্ষতিগ্রস্ত হয়েছে।


এ ব্যাপারে নওগাঁ সদর মডেল থানার ওসি জানান, খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থালে ছুটে যায় পুলিশ। তবে এটি কোন দুর্বৃত্তের দেয়া আগুন নয়। মূলত কয়েলের আগুন থেকে এমনটি ঘটেছে বলে দাবি ওসির। বাস দুটির ভেতর কেউ ঘুমিয়ে ছিল কি না এমন প্রশ্নে ওসি জানান বিস্তারিত ওই সময়ের দায়িত্ব পালনকারী ফায়ার সার্ভিস ইউনিটটি ভালো বলতে পারবেন।


ঘটনার বিষয়ে নওগাঁ ফায়ার স্টেশনের দায়িত্বরত ফায়ার ফাইটার রুহুল আমিন জানান, স্থানীয়দের মাধ্যমে অগ্নিকাণ্ডের খবর পান তারা। এরপর ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বাস দুটির অনেক বড় অংশই পুড়ে গেছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত সে বিষয়ে কিছুই বলতে পারেনি ফায়ার সার্ভিস।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com