মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল নিক্ষেপ
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ১১:০৪
মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল নিক্ষেপ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর-১১ নম্বর এলাকায় আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দিতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করছে পুলিশ।


এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করছেন।


মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে মিরপুর-১১ নম্বর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।


আইন-শৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, আন্দোলনস্থলে প্রায় ৭ থেকে ৮ হাজার শ্রমিক অবস্থান করছেন বলে জানা গেছে। তাদের সড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ অভিযান শুরু করলে সংঘর্ষের সূত্রপাত হয়।


বর্তমানে ওই এলাকায় থেমে থেমে ধাওয়া-পাল্টাধাওয়া চলছে। এছাড়াও মিরপুর ১১ নম্বর মেট্রো স্টেশন বন্ধ রয়েছে।


এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, ‘সড়কে শ্রমিকদের অবরোধ করতে দেওয়া হচ্ছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা চেষ্টা করছি। মিরপুর-১১ নম্বর বাসস্ট্যান্ড এলাকায় ধাওয়া-পাল্টাধাওয়া চলছে।’


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com