গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ১৫:১৭
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক আন্দোলনে আজও উত্তাল গাজীপুর শিল্পাঞ্চল। রোববার (২ নভেম্বর) দুপুরে গাজীপুরের নাওজোড় এলাকায় পুলিশের একটি ভ্যানে অগ্নিসংযোগ ও দুটি গাড়িতে ভাঙচুর করেছেন শ্রমিকরা।


এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।


অপরদিকে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সকাল থেকেই অবরোধ করেন শ্রমিকরা। তারা ঝুট কাপড়সহ বাঁশ, কাঠ জড়ো করে মহাসড়কে আগুন ধরিয়ে দেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিল্প পুলিশ, গাজীপুর জেলা পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ছোড়ে। দুপুর ১২টার দিকে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। দুপুর দেড়টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল।


গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, আজও শ্রমিকরা বিক্ষোভ করছেন৷ শ্রমিক আন্দোলনের কারণে দেড় শতাধিক কারখানা ছুটি দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি, জেলা ও মহানগর পুলিশের সঙ্গে শিল্প পুলিশ কাজ করছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com