মোংলায় নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৫
মোংলায় নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

"দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোংলায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।


রবিবার ( ১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় মোংলা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে দিবসটি পালিত হয়।


দিবসটি উপলক্ষে সকালে অফিসার্স ক্লাব, মোংলা থেকে একটি বর্ণাঢ্য যুব র‍্যালি বের হয়। র‍্যালিতে যুব সংগঠক, প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাবে এসে শেষ হয়।


পরে অফিসার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) অর্থিতা হাওলাদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা বিএনপির সভাপতি মোঃ আ: মান্নান হাওলাদার, মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হানিফ, মোংলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আহসান হাবিব হাসান, মোংলা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: গোলাম নুর জনি, মোংলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমান বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা যাদব চন্দ্র রায়।


সভায় বক্তারা বলেন, দেশের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ যুব সমাজ। এই যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে পারলেই স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব। সরকার যুবকদের আত্মকর্মসংস্থানের জন্য ফ্রিল্যান্সিং, ড্রাইভিং, পশুপালন, মৎস্য চাষসহ বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ দিচ্ছে। যুবকদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান বক্তারা।


আলোচনা শেষে প্রশিক্ষিত যুবকদের মাঝে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়। এ সময় ১০ জন যুব ও যুব নারীর হাতে প্রায় ৮ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।


বিবার্তা/জাহিদ/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com