ছাত্রদল নেতা শাকিল হত্যা: ডিবি হেফাজতে আরও ২ জন
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ১০:১০
ছাত্রদল নেতা শাকিল হত্যা: ডিবি হেফাজতে আরও ২ জন
নাটোর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

নাটোরের গুরুদাসপুরে দুর্বৃত্তদের হামলায় ছাত্রদল নেতা শাকিল ইসলাম নিহতের ঘটনায় আলামিন (২৬) ও আনিসুর (২৫) নামের আরও দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে নাটোর জেলা গোয়েন্দা ডিবি পুলিশ।


বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার ধারাবাড়িষা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই দুজনকে আটক করা হয়।


এর আগে একই ঘটনায় নাটোর জেলা গোয়েন্দা ডিবি পুলিশের একটি টিম নাটোর বড়াইগ্রামের গুরুদাসপুরের এমপি আব্দুল আজিজের বড় ছেলে মিন্টুকে নিজ বাসা থেকে আটক করেছিল।


এর আগে গত ১৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হন শাকিল। এরপর ২৬ অক্টোবর দিবাগত রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শাকিল গুরুদাসপুর পৌর সদরের কাছারিপাড়া এলাকার রবিউল করিম মিস্ত্রির ছেলে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com