মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ০১:৩২
মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

রাজবাড়ীর কালুখালীতে মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষের পর অজ্ঞাত একটি ট্রাকের চাপায় রবিন হাসান (২০) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছেন।


রবিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাংলাদেশ হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত রবিন হাসান রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের পুইজোর গ্রামের মফিজুর রহমানের ছেলে। তিনি পুইজোর আলিম মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।


স্থানীয় সূত্রে জানা যায়, রবিন নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে কালুখালীর দিকে যাচ্ছিলেন। পথে বাংলাদেশ হাট এলাকায় একটি ভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় তিনি মহাসড়কের ওপর ছিটকে পড়লে অজ্ঞাত একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।


পরে তাকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তার মৃত্যুর খবর পাওয়া যায়।


কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অনিক কুমার দাস বলেন, সন্ধ্যার পর রবিন নামে এক শিক্ষার্থীকে দুর্ঘটনায় আহত অবস্থায় হাসপাতালে আনার কথা ছিল। তার অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে জানতে পেরেছি, রবিন মারা গেছেন।


বিবার্তা/মিঠুন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com