সিলেট সীমান্তে ২৩ লাখ টাকার পণ্য জব্দ
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ২২:৫৩
সিলেট সীমান্তে ২৩ লাখ টাকার পণ্য জব্দ
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২৩ লাখ ৫৭ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ পণ্যের মধ্যে রয়েছে স্কিন সাইন ক্রিম, চশমা, চা-পাতা, জিরা ও টমেটো।


রবিবার (২৫ অক্টোবর) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে। ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট উপজেলার বাদশাবাজার এলাকায় অভিযান চালায় সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহল দল। সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় স্কিন সাইন ক্রিম ২ হাজার ৮০০ পিস, চশমা ৩ হাজার পিস এবং চা-পাতা ২৪০ কেজি জব্দ করা হয়। এসব পণ্যের সিজারমূল্য ২০ লাখ ২০ হাজার টাকা।


এদিকে, একই দিন রাতে জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালায় জৈন্তাপুর বিওপির টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় জিরা ২৭০টি এবং টমেটো ৪০০ কেজি জব্দ করা হয়। এসব পণ্যের সিজারমূল্য ৩ লাখ ৩৭ হাজার টাকা।


বিজিবি জানায়, দুই অভিযানে জব্দ করা পণ্যের মোট সিজারমূল্য ২৩ লাখ ৫৭ হাজার টাকা। জব্দ করা মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।


বিবার্তা/জাহিদুল/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com