যশোরে আওয়ামী লীগ নেতা দিলু পাটোয়ারী আটক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ১০:০৪
যশোরে আওয়ামী লীগ নেতা দিলু পাটোয়ারী আটক
যশোর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম ওরফে দীন মোহাম্মদ ওরফে দিলু পাটোয়ারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।


শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যার দিকে যশোর শহরের পুরাতন কসবা এলাকার আজিজ সিটি থেকে তাকে আটক করা হয়।


দিলু পাটোয়ারী বাঘারপাড়া উপজেলার নরসিংহপুর গ্রামের মৃত এম গোলাম মাওলা পাটোয়ারীর ছেলে।


ডিবি পুলিশের একটি সূত্র জানায়, দিলু পাটোয়ারীর বিরুদ্ধে সরকারবিরোধী নাশকতার পরিকল্পনা এবং নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বিভিন্নভাবে সংগঠিত করার অভিযোগ রয়েছে।


তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে সূত্রটি।


শনিবার রাতে তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করে ডিবি পুলিশ।


কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, ডিবি পুলিশ দিলু পাটোয়ারীকে আটক করে থানায় সোপর্দ করেছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com