কুষ্টিয়ায় ছিনতাই চেষ্টার অভিযোগে দুই যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ০১:১২
কুষ্টিয়ায় ছিনতাই চেষ্টার অভিযোগে দুই যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

কুষ্টিয়ার মিরপুরে মহাসড়কে পেয়ারা ব্যবসায়ীর গাড়ি থামিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি ও একটিখেলনা পিস্তল উদ্ধার করা হয়।


শনিবার (২৪ অক্টোবর) সকাল ৬টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের নয়মাইল কাচারিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটকযুবকরা ভেড়ামারা উপজেলার চাঁদগ্রামের সুমন ও বারমাইল এলাকার মাহাবুল।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার প্রত্যুষে কুষ্টিয়া- পাবনা মহাসড়ক দিয়ে পেয়ারা ব্যবসায়ীর একটি গাড়ি যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি সেটির গতিরোধ করে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে ব্যবসায়ীর কাছে টাকা দাবি করেন তারা। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে তাদের প্রতিরোধ করেন। এ সময় ছিনতাইয়ের চেষ্টায় জড়িত থাকারঅভিযোগে দুজনকে আটক করে গণধোলাই দেওয়া হয়। পরে তাদের মিরপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে জনতা।


এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, আটক দুই যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়েরকরা হয়েছে।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com