চট্টগ্রামে মাইক্রোবাস দুর্ঘটনায় মা-মেয়ে নিহত
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ১৯:৩১
চট্টগ্রামে মাইক্রোবাস দুর্ঘটনায় মা-মেয়ে নিহত
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

চট্টগ্রামে সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটি ও বিলবোর্ডের খুঁটিতে মাইক্রোবাসের ধাক্কায় মা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চার যাত্রী।


বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার বাড়বকুণ্ড আনোয়ারা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- জয়পুরহাটের বাসিন্দা রোজি আক্তার (৬০) ও তার মেয়ে নাজমা খাতুন (৪২)।


স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে দ্রুতগতির একটি মাইক্রোবাস মহাসড়কের বাড়বকুণ্ড আনোয়ারা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় গাড়িটি সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটি ও বিলবোর্ডের খুঁটিতে সজোরে ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই রোজি আক্তার ও তার মেয়ে নাজমা খাতুনের মৃত্যু হয়। দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। পরে বার আউলিয়া হাইওয়ে থানায় খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।


আশঙ্কাজনক অবস্থায় আহত চারজনকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। আহতদের মধ্যে রয়েছেন নাজমা খাতুনের স্বামী আসলাম হোসেন ও তাদের দুই ছেলে। অপর আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আমিনুজ্জামান জানান, আসলাম হোসেন তার স্ত্রী, শাশুড়ি ও দুই ছেলেসহ মোট ছয়জনকে নিয়ে ঢাকার মোহাম্মদপুর থেকে বান্দরবানের লামা উপজেলায় এক নিকটাত্মীয়ের কবর জিয়ারতের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে বাড়বকুণ্ড বিদ্যুৎ বিতরণ কার্যালয় এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং হতাহতদের পূর্ণাঙ্গ পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com