নারায়ণগঞ্জে অবৈধ জ্বালানি তেলের গোডাউনে আগুন
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ২১:১৪
নারায়ণগঞ্জে অবৈধ জ্বালানি তেলের গোডাউনে আগুন
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি অবৈধ জ্বালানি তেলের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।


মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে গোদনাইল এসও রোডের মেঘনা ডিপো এলাকায় এ ঘটনা ঘটে। পরে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।


স্থানীয় সূত্রে জানা যায়, তেল ব্যবসায়ী আল-আমিনের মালিকানাধীন ওই গোডাউনে অকটেন, ডিজেল ও পোড়া মবিলসহ বিভিন্ন ধরনের জ্বালানি তেল মজুদ করে অন্যত্র বিক্রি করা হতো। আগুনের তীব্রতায় আশপাশের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


খবর পেয়ে বিকেল ৪টা ৫৫ মিনিটে আদমজী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।


আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মীরন মিয়া বলেন, প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বিড়ি-সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় গোডাউনের মালিক আল-আমিন পলাতক রয়েছেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com