যারা মুনাফেকি করবেন, তারেক রহমান তাদের ক্ষমা করবেন না: আইনমন্ত্রী
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ১৫:৫৬
যারা মুনাফেকি করবেন, তারেক রহমান তাদের ক্ষমা করবেন না: আইনমন্ত্রী
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

সামনের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে তার জন্য কাজ করতে হবে। এই পথে কেউ অন্তরায় হয়ে থাকলে সে দল থেকে ছিটকে পড়বে। প্রধানমন্ত্রী একটা ফর্মুলা দেবেন- কীভাবে কাজ করতে হবে। আর যারা দলের মধ্য থেকে মুনাফেকি করবেন তারেক রহমান তাদের ক্ষমা করবে না বলে জানিয়েছেন, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।


মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।


আইনমন্ত্রী বলেন, প্রত্যেকটা ইউনিয়নের একটা রিপোর্ট প্রধানমন্ত্রীর কম্পিউটার সিস্টেমে থাকবে। ফলে দল চাচ্ছে উইনিং ক্যান্ডিডেট। আমার দল যদি না জেতে তাহলে আমার মতো চড়া নেতা দিয়ে কি হবে বলেন? আজকে বিএনপি যদি ক্ষমতায় না আসত তাহলে আমি যত বড় নেতাই হই না কেন, আমি যত ভালো মানুষই হই না কেন, তখন কিচ্ছু যায়-আসত না।


তিনি বলেন, ইউনিয়ন নির্বাচনে এমন প্রার্থী দিতে হবে তারা যেন বিজয়ী হয়ে আসে। আপনার পছন্দের প্রার্থী দিলেন কিন্তু সে যদি না জেতে তাহলে হবে না। দল আমার কাছে সবচেয়ে বড় আমানত। কিন্তু আমি যদি দেখি আপনি দলের সঙ্গে বেইমানি করছেন। দলের ঊর্ধ্বে উঠে বিকল্প কিছু করছেন তাহলে কিন্তু আমার অধিকার আছে আপনাকে ধরার।


তিনি আরও বলেন, আমরা বলেছিলাম যে, চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি বন্ধ করতে হবে। শৈলকূপায় এটা কিন্তু নাই।


মতবিনিময় সভায় উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com