রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভাস্থলের পাশের পুকুরে মিলল যুবকের মরদেহ
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ১৫:২১
রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভাস্থলের পাশের পুকুরে মিলল যুবকের মরদেহ
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভাস্থল মাদরাসা উচ্চ বিদ্যালয়ের মাঠের পাশে একটি পুকুর থেকে রাফসান বিন আব্দুল্লাহ (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টার দিকে নগরীর শাহ মখদুম ইনস্টিটিউট লাইব্রেরিসংলগ্ন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


নিহত রাফসান নগরীর হোসনীগঞ্জ বেতপট্টি এলাকার বাসিন্দা। তিনি মৃত আব্দুল্লাহ জাকি রুবেলের ছেলে।


পুলিশ ও পরিবারের সূত্রে জানা গেছে, গত সোমবার (১৯ অক্টোবর) সকালে বাড়ি থেকে বের হওয়ার পর রাফসান আর ফিরে আসেননি। চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে তিনি একটি বিষয়ে অকৃতকার্য হয়েছিলেন।


রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, রাফসান নিয়মিত ওই মাঠে খেলাধুলা করতেন। তিনি সাঁতার জানতেন না বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, সোমবার সকালে খেলাধুলা শেষে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।


তিনি আরও জানান, প্রাথমিক সুরতহালে রাফসানের শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com